1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত ৭ লাখ টাকা ছিনতাই, আটক- ৫ চট্টগ্রাম মহানগরে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের ঘাট পরিদর্শন করেন সিএমপি কমিশনার শ্রীপুরে মধ্যে রাতে মসজিদ সহ বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে ছাই চট্টগ্রাম (সিএমপি) সিনেমা প্যালেস এলাকায় অবৈধ রিগ্যাল হোটেল ও বরিশাল হোটেলে অভিযান পরিচালনা করা অতি জরুরী নবীনগরে তিতাস-বুড়ী নদীতে দুর্গাপ্রতিমা বিসর্জন, হাজারো ভক্তের ঢল শ্রীপুরে ওয়াজ মাহফিলে সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে বিশেষ পাগড়ী পরিয়ে দিলেন আলেম ওলামারা পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার। কিশোরগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী ও পুরুষ গ্রেফতার । নবীনগরে এমপি মান্নানের নির্দেশে ২৪ ঘন্টার মধ্যে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলা শুরু, দড়ি লাপাংয়ে ফিরছে স্বস্তি।

শ্রীপুরে ওয়াজ মাহফিলে সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে বিশেষ পাগড়ী পরিয়ে দিলেন আলেম ওলামারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View
22

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার সাংবাদিক মালেকের বাড়ির মোড়ে চন্নাপাড়া বায়তুর রহমান জামে মসজিদ, আমিনা খাতুন আদর্শ মহিলা মাদরাসা এবং হাজী হাছেন আলী কওমী মাদরাসা ও এতিমখানার উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথি অধ্যাপক ডা:এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে পাগড়ি পরিয়ে দিল আলেম ওলামারা।

গত বুধবার(২১ অক্টোবর) উপজেলার পৌরসভার সভার ​চন্নাপাড়া এলাকার সাংবাদিক মালেকের বাড়ি মোড়ে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ওয়াজ মাহফিলে জনতার উপচে পড়া ভীর লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

​মসজিদ ও এতিমখানা মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক আবদুল মালেকের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী (নেত্রকোনা)। এছাড়া পাগড়ি প্রদান করেন ওলামা দলের সাবেক সভাপতি আলহাজ্ব মাও. এস এম রুহুল আমিনএবং এলাকার বিশিষ্ট আলেম আলহাজ্ব মাও. আবু সাঈদ (সুফি হুজুর।

​ওয়াজে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাও. ইব্রাহিম খলিল বেত্তপুরী, ক্বারী শরিফুল ইসলাম মুলাইদী, মুফতি আতিকুর রহমান সিরাজী, হাফেজ মাও. মুফতি দেলোয়ার হোসেন সাঈদ ফুলপুরী এবং মাও. ইকরামুলজ্জামান আব্দুল বাতেনসহ অন্যান্য আমন্ত্রিত ওেয়াজেগণ।

​অনুষ্ঠানে উপস্হিত ছিলেন,শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব,সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ,পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আহসান কবির, শ্রীপুর উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026