1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ২:২১|
Title :
বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে বিএনপি নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বানঃ কালিয়াকৈরে আলোকিত পিচ্চি আব্বাস ১৮ মামলার আসামি গ্রেফতার দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান মনোহরদীতে ঐতিহ্যবাহী কাছিটান খেলায় দর্শকদের ঢল, বিজয়ী খোটমোড়া দল গোবিন্দগঞ্জ উপজেলায় ২-৩ বছরের এক কন্যা শিশু উদ্ধার স্বজনদের খোঁজে পুলিশ ঝালকাঠির কীর্ত্তিপাশায় কৃষকদলের মতবিনিময় সভা কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের

নরসিংদীতে ক্যাডেট এ এস আই (নিরস্ত্র) নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ২৮, ২০২৬,
  • 17 Time View
27

মোঃএমরুল ইসলাম
ষ্টাফ রিপোর্টার,নরসিংদী
বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে নরসিংদীতে দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা (Physical Endurance Test-PET) সম্পন্ন হয়েছে।
রোববার (২৮ জুন) নরসিংদী জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের ১,৬০০ মিটার দৌড়, লং জাম্প ও হাই জাম্প অনুষ্ঠিত হয়।
নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, বিশেষ পুলিশ সুপার (এসবি), ঢাকা এম এম মাহমুদ হাসান, পিপিএম (বার), পিএসসি। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরাও শারীরিক পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন।
পরীক্ষা চলাকালে পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক বলেন, ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। তিনি চাকরিপ্রত্যাশীদের প্রতারক ও দালাল চক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২৯ জুন পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিংসহ শারীরিক সক্ষমতা পরীক্ষার পরবর্তী ধাপে অংশ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026