1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| ভোর ৫:১৪|
Title :
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষক “মোহাম্মাদ আলতাফ হোসেন উজ্জ্বল” কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত পোরশায় অসুস্থ ও অসহায়দের মাঝে সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ। ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত কাউখালীতে বিশেষ অভিযানে গাছসহ মাদক ব্যবসায়ী আটক ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ। ওসি জায়েদ নুরের নেতৃত্বে অভিযানে ০৫টি সাজাসহ ০৭টি পরোয়ানাভূক্ত ০১জন আসামী গ্রেফতার পোরশায় সার মোকাবিলায় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সাথে মতবিনিময় বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ।

নান্দাইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: তারুণ্যের শক্তিতে সুন্দর আগামীর প্রত্যয়

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ১২, ২০২৬,
  • 36 Time View
44

হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি, নান্দাইল | ১১ জুলাই, ২০২৬
তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে ধারণ করে ময়মনসিংহের নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণদের ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুকসুদ আলীর সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল আওয়ালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শামীমা সুলতানা বলেন, “একটি সুস্থ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গড়তে পরিবার পরিকল্পনার কোনো বিকল্প নেই। বিশেষ করে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মকে সঠিক পথের নির্দেশনা দেওয়া আমাদের সময়ের দাবি।”
বিশেষ অতিথির বক্তব্যে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল বলেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই কেবল জনসংখ্যার সুফল পাওয়া সম্ভব। তিনি পরিবার পরিকল্পনা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার আহ্বান জানান।
বক্তারা আরও উল্লেখ করেন, পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার মাধ্যমেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।
উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিগুলো স্থানীয় পর্যায়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026