1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:০৫|
Title :
নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খান খসরু নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ত্রিশালে দুই শ্রমিকের করুণ মৃত্যু হাটহাজারীতে ইটভাটার মালিক চাঁদা না দেওয়ায় গাড়িতে গুলি জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও লোহার রডের হামলার অভিযোগে,থানায় মামলা ঈশা খাঁ মোড়ে সড়ক দুর্ঘটনা দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, আহত ৬ ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী সাঘাটায় এলজিইডি’র রাস্তার কাজে শুভঙ্করের ফাঁকি

‎নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ২৪, ২০২৬,
  • 40 Time View
76

‎খ ম,জায়েদ হোসেন, নাসিরনগর,
(ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধিঃ
‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর এলাকায় সরকারি খাস জমি দখল করে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
‎বুধবার (২৪ জুন) দুপুরে নূরপুর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ।
‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,
‎নূরপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১৬৭ শতক রাস্তা ও খাল শ্রেণির সরকারি জমির ওপর অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। মামলা নং-১২/২০২৫ এর রায়ের আলোকে এসব
অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
‎উচ্ছেদকৃত স্থাপনাগুলোর মধ্যে দোকানঘর ও বসতঘরসহ মোট ১৮টি পাকা, সেমিপাকা ও টিনশেড স্থাপনা ছিল। অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন।
‎নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন,
‎“সরকারি খাস জমি, বিশেষ করে খাল ও রাস্তার  জায়গা দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। আদালতের রায়ের আলোকে সরকারি জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।”
‎তিনি আরও বলেন, সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026