1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক,খোঁজ নেই মা-বাবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭৮ Time View
137

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় একটি বাড়ির সিঁড়ি থেকে নবজাতক এক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাতটার দিকে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর   উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামে ফাইজুল ইসলামের মাদারী বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে অজ্ঞাত পরিচয়ের কেউ বাড়িটির দোতলায় ওঠার সিঁড়িতে নবজাতকটিকে রেখে চলে যায়। পরে শিশুটির কান্নার শব্দ শুনে বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা শিশুটিকে দেখতে ভিড় জমান, এবং অনেকে তাকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করলে সেখানে সাময়িক হট্টগোলের সৃষ্টি হয়। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নাসিরনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল জানান, নবজাতকটি সুস্থ আছে। তার পরিচয় শনাক্তকরণ, চিকিৎসা ও দত্তক সংক্রান্ত সিদ্ধান্তের জন্য বুধবার (১৫ জুলাই) সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা হবে। শিশুটির পরিচয় শনাক্ত না হলে প্রচলিত আইন অনুযায়ী আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে যোগ্য দম্পতির কাছে তাকে দত্তক দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, শিশুটি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এবং সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। কেউ শিশুটিকে দত্তক নিতে চাইলে সমাজসেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
এবিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, শিশুটির পরিচয় শনাক্ত না হলে আইন অনুযায়ী দত্তক প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026