1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:১২|
Title :
রৌমারীতে বিজিবির অভিযানে আসামীবিহীন ২টি ভারতীয় গরু আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ, মানবিক ও নৈতিক চিকিৎসাসেবার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর ওসি জায়েদ নুরের নেতৃত্বে কতোয়ালিতে অভিযান গ্রেফতার-১৪ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি ডিমলায় শহিদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আনোয়ারাই আবাসিক ভবন থেকে পড়ে শিশু নিহত সীতাকুণ্ডে খাল দখল করে গাইডওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে বিএসআরএম এর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়ায়

নাসিরনগর ধরমন্ডলের ১১ নারী পকেটমার ব্রাহ্মণবাড়ীয়া রেলওয়ে স্টেশনে গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১০, ২০২৬,
  • 44 Time View
76

‎খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
‎ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ১১ জন নারী পকেটমারকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া  রেলওয়ে পুলিশ।
‎শুক্রবার (১০ ই জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তারকৃতরা হলেন, সেলিনা বেগম-(৩৫), সাফিয়া বেগম-(৩০), সুলেমা বেগম-(৬২), আবুনী বেগম-( ৬৫), শাহানা বেগম-(৩৫), লাকি আক্তার-(৩০), শাহানা বেগম-(৪৫), সাথি আক্তার-(২৩), আঁখি আক্তার-(২৩), রাহালা বেগম-(৫০) ও সুজনা আক্তার-(৩৫)।
‎তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।
‎এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোঃ শাহ আলম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন  ট্রেনে যাত্রী সেজে উঠে মহিলাদের গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালঙ্কার পকেটমার করে আসছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি জানান, রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026