1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা

জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৮১ Time View
198

জাকির হোসেন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সম্বলিত পোস্টার, ফেস্টুন দেখা গেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও ইউপি সদস্য পদপ্রার্থীরা এসব পোস্টার ও ফেস্টুন সাঁটিয়েছেন।

পোস্টার ও ফেস্টুনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁরা রাজনৈতিক দলের ছবি ও নিজের রাজনৈতিক পদবি উল্লেখ করেছেন। কেউ কেউ নির্বাচনের কথা উল্লেখ না করে শুধু পদবি উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছেন।

একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে,
নিয়ামতপুর উপজেলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি ষষ্ঠ ও শেষ ধাপের ষষ্ঠ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে হিসাবে আগামী বছরের শুরুতেই এই উপজেলায় সপ্তম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যেই সম্ভাব্য প্রার্থীরা শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগানো শুরু করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন ভোটার বলেন,
এর আগের নির্বাচনে আগে যারা শুভেচ্ছা জানিয়ে
পোস্টার, ফেস্টুন টাঙিয়েছিল এবার তাঁদের দেখা যাচ্ছে না। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে অনেক নতুন নতুন মুখকে দেখা যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন বাজার, রাস্তার মোড় ও জনগুরুত্ব স্থানে
সম্ভাব্য প্রার্থীদের ঈদ শুভেচ্ছার পোস্টার ও ফেস্টুন সাঁটানো হয়েছে। গত এক সপ্তাহ ধরে এসব পোস্টার লাগানো হয়েছে বলে জানা গেছে।
উপজেলার ভাবিচা বাজারে অন্তত ১০জন প্রার্থীর পোস্টার ও ফেস্টুন দেখা গেছে। এসব পোস্টার লাগানোর ফলে ভোটারদের মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে।

ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা আছে। সেটা জানানোর জন্য ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছি। আশা করি ভাবিচা ইউনিয়নের ভোটাররা ভালোবেসে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’
তিনি আরও বলেন, ‘জনগণ ভালোবেসে আমাকে নির্বাচিত করলে আমি জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন করবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026