1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

নিয়ামতপুরে শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৯৯ Time View
136

জাকির হোসেন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার ভুক্তভোগীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নওগাঁর নিয়ামতপুরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ ২২ মে (শুক্রবার) বিকেল ৫:১৫ মিনিট থেকে উপজেলার মূল ফটকের (উপজেলা গেট) সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং এর সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি নিয়ামতপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং এনসিপি মনোনীত নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাত আহমেদ-এর সার্বিক নেতৃত্বে এই মানববন্ধনটি পরিচালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে নিশাত আহমেদ বলেন,”তনু, আছিয়া কিংবা শিশু রামিসা—কারো বিচারই যেন ঝুলে না থাকে। আমরা তনু, আছিয়া ও শিশু রামিসাসহ দেশের সকল ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। সমাজে এই ধরনের নৃশংসতা বন্ধ করতে হলে বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠা করা জরুরি।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুবশক্তি নিয়ামতপুর উপজেলা শাখার বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা প্রত্যন্ত অঞ্চলসহ দেশের সর্বত্র নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

উক্ত প্রতিবাদী মানববন্ধনে স্থানীয় সাধারণ জনগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026