1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

নোয়াখালীতে তার চুরি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫: বাজারে ভাঙচুর-লুটপাট

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৮৩ Time View
159

সোনাইমুড়ি উপজেলা প্রতিনিধি: আরিফ রহমাননোয়াখালীর সেনবাগ উপজেলায় বৈদ্যুতিক তার চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সেনবাগ থানার দুই পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে কাজ করেন।
গত শুক্রবার (২৯ মে) রাত ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া বাজারে এ সংঘাতের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাতারপাইয়া বাজারে বৈদ্যুতিক তার চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় দুটি এলাকার বাসিন্দাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। রাত সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলা।
সংঘর্ষ চলাকালীন বাজারের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। অনেক দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সংঘাতের খবরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।
সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন নাথ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ সোহেল। আহত দুই পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে প্রথমে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে অবস্থার অবনতি হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযানে নামেন। রাত ১টার দিকে যৌথ বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, “বৈদ্যুতিক তার চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি শান্ত করতে গিয়ে আমাদের দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন।”
তিনি আরও জানান, “এখনো পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়া সাপেক্ষে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026