1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:১৯|
Title :
বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে বিএনপি নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বানঃ কালিয়াকৈরে আলোকিত পিচ্চি আব্বাস ১৮ মামলার আসামি গ্রেফতার দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান মনোহরদীতে ঐতিহ্যবাহী কাছিটান খেলায় দর্শকদের ঢল, বিজয়ী খোটমোড়া দল গোবিন্দগঞ্জ উপজেলায় ২-৩ বছরের এক কন্যা শিশু উদ্ধার স্বজনদের খোঁজে পুলিশ ঝালকাঠির কীর্ত্তিপাশায় কৃষকদলের মতবিনিময় সভা কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের

পরিস্কার পরিচ্ছন্নতার অভিযানে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ২৪, ২০২৬,
  • 45 Time View
70

কামরুল০১৮৮৩০৮৮০৮৪
দীর্ঘদিন ধরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান কার্যালয়ের সামনে গড়ে ওঠা অবৈধ দখল উচ্ছেদে সরাসরি মাঠে নেমেছেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. বেলায়েত হোসেন। তাঁর উপস্থিতিতে পরিচালিত অভিযানে ফুটপাতজুড়ে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে সিডিএ ভবনের সামনের ফুটপাত ও আশপাশের এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিডিএ চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সিডিএ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সংস্থাটির প্রধান কার্যালয় ঘিরে অসংখ্য অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে ওঠে। এসব স্থাপনার কারণে একদিকে যেমন সিডিএ ভবনের সৌন্দর্য ক্ষুণ্ন হচ্ছিল, অন্যদিকে সেবাগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি এ কারণে যানজটও বাড়ছিল।
উচ্ছেদ কার্যক্রম চলাকালে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন বলেন, কোনো অবস্থাতেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভবনের আশপাশে অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না। এই দখলের সঙ্গে যদি কোনো চক্র জড়িত থাকে, তবে তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘একটি সেবাধর্মী প্রতিষ্ঠানের সামনে কিংবা যেকোনো সরকারি অফিসকে ঘিরে অবৈধভাবে ফুটপাত দখল হলে দাপ্তরিক সেবা বিঘ্নিত হয়। একই সঙ্গে জনসাধারণের চলাচলে দুর্ভোগ বাড়ে এবং যানজট সৃষ্টি হয়। জনস্বার্থে ও নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এর আগে সিডিএ চেয়ারম্যান শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন র‌্যাম্প এলাকা পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026