1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর নৃশংস হত্যা:ঘাতক সোহেল রানা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭৫ Time View
125

হুমায়ুন কবির বিশেষ প্রতিনিধি ঢাকা, ২০ মে ২০২৬
রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বহুতল ভবনে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত রামিসা আক্তার স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির মেধাবী ছাত্রী ছিল।
এই পৈশাচিক হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত পাশের ফ্ল্যাটের সাবলেট ভাড়াটিয়া ও রিকশা মেকানিক সোহেল রানাকে (মাদকাসক্ত) প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল রামিসা। ধারণা করা হচ্ছে, স্কুল শেষে বা ফ্ল্যাটের ফাঁকা জায়গা থেকে তাকে টেনে নিজের ঘরে নিয়ে যায় সোহেল। সেখানে শিশুটিকে ধর্ষণের পর প্রমাণ লোপাট করতে বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে তার দেহ খাটের নিচে এবং বিচ্ছিন্ন মাথা বাথরুমের একটি রঙের বালতিতে লুকিয়ে রেখে শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যায় ঘাতক।
মেয়ের এই বীভৎস দশা দেখে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা জ্ঞান হারিয়ে ফেলেন। ঘরের পাশের প্রতিবেশীর এমন হিংস্র ও বিকৃত রূপ পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও গভীর আতঙ্কের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল এই পৈশাচিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘাতক সোহেল রানার দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026