1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১১:০৩|
Title :
বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে বিএনপি নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বানঃ কালিয়াকৈরে আলোকিত পিচ্চি আব্বাস ১৮ মামলার আসামি গ্রেফতার দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান মনোহরদীতে ঐতিহ্যবাহী কাছিটান খেলায় দর্শকদের ঢল, বিজয়ী খোটমোড়া দল গোবিন্দগঞ্জ উপজেলায় ২-৩ বছরের এক কন্যা শিশু উদ্ধার স্বজনদের খোঁজে পুলিশ ঝালকাঠির কীর্ত্তিপাশায় কৃষকদলের মতবিনিময় সভা কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের

পাহাড়ি ঢলে বান্দরবান জেলার অধিকাংশ এলাকা ডুবে গেছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬,
  • 26 Time View
34

কামরুল০১৮৮৩০৮৮০৮৪
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের লামা এবং কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে ও পানিতে ডুবে মোট সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে লামায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন এবং চকরিয়ায় দুজন নিহত হয়েছেন। মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় চকরিয়া পৌরসভাসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
অনুসন্ধানে দেখা যায় কক্সবাজারে পাহাড়ধসে সাত জনের মৃত্যু হয়েছে। এরমেধ্য বান্দরবানের লামা উপজেলায় একই পরিবারের তিনজনসহ ৫ জন এবং কক্সবাজারের চকরিয়ায় দুজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে পৃথক পাহাড়ধসে এ ঘটনা ঘটে। লামা উপজেলার আজিজনগরে ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় পাহাড়ধসে নিহতরা হলেন- মো. ইউনুস (৪০) স্ত্রী রানু আক্তার (৩৫), মো. সোলেমান (৫), মো. জুয়েল (৩৪) ও কুলছুমা আক্তার (২৫)। এরমধ্যে প্রথম তিনজন একই পরিবারের এবং পরের দুজন স্বামী-স্ত্রী।
জানা গেছে, টানা বৃষ্টির মধ্যে বৃহস্পতিবার ভোরে পাহাড়ধসের ঘটনাটি ঘটে। এ সময় স্থানীয়রা ভুক্তভোগীদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু এরমধ্যেই পাহাড়ের মাটি চাপা পড়ে পাঁচজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের দেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
এদিকে, টানা বর্ষণের কারণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে দুজন নিহত হন। বৃহস্পতিবার ভোরে মছনিয়া কাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। কিন্তু তিনি তাৎক্ষণিক কারও নাম-পরিচয় জানাতে পারেননি।
ইউএনও বলেন, মছনিয়াকাটা এলাকায় পাহাড় ধসে এক মা ও তার দুই সন্তান চাপা পড়েন। শিশু দুটির মৃত্যু হয়েছে। মাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের লামা এবং কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে ও পানিতে ডুবে মোট সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে লামায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন এবং চকরিয়ায় দুজন নিহত হয়েছেন। মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় চকরিয়া পৌরসভাসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026