পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস টাপেন্টাডলসহ ২ জন গ্রেফতার।
মোঃ মোস্তাকিম বিল্লাহ নওগাঁ জেলা প্রতিনিধ
Update Time :
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
৩৫
Time View
পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস টাপেন্টাডলসহ ২ জন গ্রেফতার।
মোঃ মোস্তাকিম বিল্লাহ নওগাঁ জেলা প্রতিনিধ নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের নোচনাহার (কাচারীপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির অভিযোগে মোঃ রমজান আলী (৩১) ও মোঃ ফিরোজ কবির (২৯) নামে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা উভয়েই নোচনাহার (কাচারীপাড়া) এলাকার বাসিন্দা এবং তাদের পিতা মোঃ আবু তালেব। পরে তাদের পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে পলিথিনে মোড়ানো ৩৯ ও ৩০ পিসসহ মোট ৬৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর ওজন ১৮ দশমিক ৬৩ গ্রাম এবং আনুমানিক বিক্রয়মূল্য ২০ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্য সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পোরশা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের নোচনাহার (কাচারীপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির অভিযোগে মোঃ রমজান আলী (৩১) ও মোঃ ফিরোজ কবির (২৯) নামে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা উভয়েই নোচনাহার (কাচারীপাড়া) এলাকার বাসিন্দা এবং তাদের পিতা মোঃ আবু তালেব।
পরে তাদের পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে পলিথিনে মোড়ানো ৩৯ ও ৩০ পিসসহ মোট ৬৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর ওজন ১৮ দশমিক ৬৩ গ্রাম এবং আনুমানিক বিক্রয়মূল্য ২০ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারকৃত মাদকদ্রব্য সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পোরশা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।