1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সরিষাবাড়িতে ২৭৮.৩০ মিঃ দৈর্ঘ্য গার্ডার ব্রীজ নির্মান কাজের শুভ উদ্বোধন যশোর বেজপাড়ায় রামকৃষ্ণ আশ্রম পূজামণ্ডপে এসআরবির প্রেস ব্রিফিং কবিতা, প্রেম ও জীবনের দর্শনকবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা তৃণমূলের শিক্ষক আসাদুজ্জামান রাজু শিক্ষার্থী কিশোর ও যুব সমাজে মাদকের আগ্রাসনে উদ্দিগ্ন ২২ অক্টোবর খুলনায় আসছেন প্রধানমন্ত্রী তারেক জিয়া শ্যালিকা ধর্ষণ মামলায় খালাশ পেলেন ডাক্তার রাফসান হিলিতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বিজিবির সেক্টর কমান্ডার, ১ হাজার ৯টি মণ্ডপের নিরাপত্তায় ১৩৫ প্লাটুন মোতায়েন যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদ ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ চলছে শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী কুদ্দুস আলী সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হিলিতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বিজিবির সেক্টর কমান্ডার, ১ হাজার ৯টি মণ্ডপের নিরাপত্তায় ১৩৫ প্লাটুন মোতায়েন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View
10

তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকাসহ রংপুর রিজিয়নের আওতাধীন পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তায় প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে রংপুর রিজিয়নের আওতাধীন ১ হাজার ৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হিলিতে হরিজন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব তথ্য জানান বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন তাঁদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। সীমান্তের এক ইঞ্চি ভূখণ্ডের নিরাপত্তা রক্ষার পাশাপাশি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা, সাম্প্রদায়িক উসকানি, অপতথ্য ও গুজব প্রতিরোধেও বিজিবি সতর্ক রয়েছে।

কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপন করা সবার দায়িত্ব। কেউ যেন সাম্প্রদায়িক উসকানি কিংবা অপতথ্য ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, “গুজবে কান দেবেন না। যা দেখবেন, সত্য তথ্য প্রকাশ করবেন। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি সদস্যদের জানান।” এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিজিবির পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির সদস্যদের ফল ও মিষ্টি উপহার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, পদাতিক; ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইব্রাহীম আব্দুল্লাহ আসাদ, পদাতিক; বিজিবির অন্যান্য সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026