
মালিকুজ্জামান কাকা
সুন্দরবনে প্রধানমন্ত্রী তারেক জিয়া
খুলনায় আসছেন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী
আনন্দে আত্মহারা জনতা সেপাই শান্ত্রী
আবেগ আপ্লুত প্রজা বাংলাদেশ সরকার
সুন্দরবন জুড়ে সাড়া নাগরিক বটে সবার
ওরা দেখবে গো জনতার সুপ্রিম মহান রাজা
শুধুই উদযাপন নেই সেথা কোনরূপ সাজা।
বাঘরাজ হরিণ সজারু কুমির বনে অপেক্ষা
ওদের নিশ্চয় আবেদন প্রাণী সবুজ রক্ষা
এত বিস্তার তবু সেথা স্পষ্ট কূট চরম ধাক্কা।
গাছে গাছে পাখি মাটিতে যথা ময়ুর নাচে
এই দেশ নাগরিক বন্য প্রাণী ভালোবাসে।
শিয়াল পন্ডিত ভাবুক ভাবছেন যা বলবে
কেউ কথা শোনেনা, এভাবে না গো চলবে
উজাড় হচ্ছে গাছ গড়ান সুন্দরী গোলপাতা
ধ্বংসের অভিযোগ জানাবেন সে প্রিয় নেতা
জলদস্যুর উৎপাত চলছে উটকো ঝামেলা
দুর্বোধ্য নয় প্রতি স্পটে বেশ মানুষের মেলা
উৎসাহ নেই মনে ওরা বাওয়ালি মাওয়ালি
বানর মনে ব্যাথা তবু প্রস্তুত দেবে হাততালি
আগ্রাসী শুধু মাছ শুন্য হচ্ছে খাল বিল নদী
মাছরাঙা বলে আমি তারে দেখবো বন্ধু যদি
বাংলায় আজ গরম কম কাল পরম হেমন্ত
খবর জেনে দৌড়ে এলেন দাদু রূপ হন্ত দন্ত
আমিও থাকতে চাই বন গাছের ছায়া সেথা
পদ্ম শাপলা না যদি পেয়োনা ওহে ঐ ব্যাথা
তারেক জিয়া তুমি নাগরিক জনতার নেতা
মাছেদের আর্জি পানি থেকে হটাও জাল
গুলবাহার ওর সাজগোজ দেখবে হালচাল
হিন্দু মুসলিম ওরা হেথা আনন্দে একত্রিত
রাজনৈতিক দল বিএনপি বোধ তার প্রীত
নেতা কর্মী ভালোবাসা শ্রদ্ধা আবেগ আপ্লুত
রাজপথে পথিক সে আছে পরম অপেক্ষায়
আঙিনায় আসছেন প্রিয় নেতা তারেক ভাই
পদ্ম গোলাপ আমিও যাবো জেনো সেথায়
পুরুষ আর ওরা নারী সেথা চলেছে সবাই।
দেখো বাপু গোল গুড়ে চলবে না কিন্তু নাস্তা
নতুন দিনে বিস্তার সুন্দরবন সেথা সু আস্থা
দারুণ ব্যাবস্থাপনায় চলবে যথাযথ ব্যাবস্থা।
নেতা তারেক রহমান আসছেন করমজল
বিপ্লবী আবেগে প্রস্তুতি মুন্সীয়ানায় শতদল।
স্বাধীন বঙ্গে অক্সিজেন ফান্ড যে প্রয়োজন
দেশ রক্ষায় তার হাতে উদ্যোগ বা উন্নয়ন
২২ অক্টোবর দিনটি খোলা রাখা দুই নয়ন
এবার নিশ্চয় সুন্দরবনে ব্যাপক বনায়ন।
খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর খুলনায় পৌঁছানোর কথা। সফরকালে জেলার দাকোপ উপজেলার সুন্দরবনের নালিয়ান হয়ে করমজলে যাবেন তিনি। খুলনা বিভাগ জুড়ে এখন সাজ সাজ রব। বিভাগ জুড়ে এখন থেকেই প্রস্তুতি চলছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর কেন্দ্র করে জেলার দাকোপ উপজেলার নলিয়ান পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। তার সাথে জেলা প্রশাসন ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ছিলেন। ওই এলাকা পরিদর্শন করেছেন তারা। তারা দাকোপের নলিয়ান, করমজল, হারবারিয়া, আকরাম পয়েন্ট ও হিরন পয়েন্ট পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর সুন্দরবন সফর কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষেও প্রস্তুতি নেওয়া হয়েছে। খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান এবং জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি প্রধানমন্ত্রীর সফর স্থান পরিদর্শন করেছেন। খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে জেলা প্রশাসন সার্বিক প্রস্তুত।