1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:২৯|
Title :
কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন: ‘জবরদখল নয়, ৩৮ বছরের বেশি সময় ধরে বৈধ ভোগদখলে আছি’ ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড,ভ্রাম্যমাণ আদালতের অভিযান সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই গাড়িতে ভয়াবহ আগুন গাইবান্ধা সদর গিদারী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বালকের উপর হামলা মারপিট গুরতর আহত ১ ওসি কামরুজ্জামানের নেতৃত্বে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন নীলফামারীর জলঢাকায় কৃষকের চাষাবাদকৃত ভুট্টা ও ধান বিক্রিতে প্রতিপক্ষের বাধার অভিযোগ গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে নিকলীর ছাতিরচর, দোষীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন যশোর চাঁচড়ার ট্রাক্টর পার্টস ব্যাবসায়ী সমিতির সভা সম্পন্ন বটিয়াঘাটায় এমপি আমীর এজাজ খানকে সংবর্ধনা,মুক্তিযোদ্ধা ও হাসপাতালের জন্য বিভিন্ন সহায়তার ঘোষণা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ২৯, ২০২৬,
  • 51 Time View
30

নিজস্ব প্রতিবেদক রাজশাহী (গোদাগাড়ী)
২৯ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক যুগান্তরের তৃতীয় পাতায় প্রকাশিত “লাভবান পুলিশ, প্রকৃত কৃষক বঞ্চিত : গোদাগাড়ীতে ৭০ বিঘা জমি দুই লাখ টাকায় নিলাম!” শিরোনামের সংবাদটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন মো. অলিউল্লাহ রনি
তিনি দাবি করেন, উক্ত প্রতিবেদনে প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে স্থানীয় একটি দৈনিক সোনালী সংবাদ ১০ এপ্রিল ২০২৬ পত্রিকায় যথাযথ বিজ্ঞপ্তির মাধ্যমে জমিটি ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে মোট ৫ জন অংশগ্রহণ করেন এবং প্রকাশ্য নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি বৈধভাবে ইজারা লাভ করেন।
অলিউল্লাহ রনি জানান, নিলাম প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সময় কেউ কোনো আপত্তি তোলেননি কিংবা তার চেয়ে বেশি দরও কেউ দেননি। অথচ সংশ্লিষ্ট প্রতিবেদনে নিলাম প্রক্রিয়াকে গোপন হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং সংবাদটির বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করে।
তিনি আরও অভিযোগ করেন, প্রতিবেদনে তাকে “পুলিশের সোর্স” হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা তার ব্যক্তিগত সম্মান ও সামাজিক মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। তিনি প্রশ্ন তোলেন, প্রতিবেদক কোন তথ্যের ভিত্তিতে এমন মন্তব্য করেছেন।
প্রতিবেদনে যুবদল নেতা হাসানুজ্জামানের অভিযোগের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হলেও, বাস্তবে তিনি নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি বলেও উল্লেখ করেন অলিউল্লাহ।
এছাড়া, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, “আমি যা বলেছি, তা সঠিকভাবে প্রকাশ করা হয়নি; বরং প্রতিবেদক নিজস্বভাবে বক্তব্য উপস্থাপন করেছেন।”
সবশেষে তিনি উক্ত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্টদের সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026