1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ড.জিয়াউদ্দিন হায়দার, ঝালকাঠিতে আনন্দের ঢেউ

‎মো.নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫৫ Time View
71

‎মো.নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন ঝালকাঠির কৃতি সন্তান ড. জিয়াউদ্দিন হায়দার। তার এ গুরুত্বপূর্ণ নিয়োগে ঝালকাঠি জেলাজুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ড. জিয়াউদ্দিন হায়দার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার দক্ষতা, অভিজ্ঞতা এবং পেশাগত সাফল্যের স্বীকৃতি হিসেবেই সরকার তাকে এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। তার এই অর্জনে ঝালকাঠির সর্বস্তরের মানুষ গর্ব প্রকাশ করেছেন। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নসহ জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।এদিকে, স্থানীয়রা এই নিয়োগকে ঝালকাঠি জেলার জন্য একটি গৌরবজনক অর্জন হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন, ড. হায়দারের এ সাফল্য জেলার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।
উল্লেখ্য, ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠির একজন মেধাবী ও কৃতী ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। স্বাস্থ্যখাতসহ বিভিন্ন ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
‎মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ২২এপ্রিল ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026