1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

প্রতিশোধ নয়,সুশাসনের মাধ্যমেদেশগড়তেহবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন

তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর):
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৭২ Time View
175

তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর):
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় শিলাবৃষ্টি ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যশস্য, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রতিশোধ বা ধ্বংস নয়, বরং সুশাসনের মাধ্যমে দেশ গঠন করতে হবে।” তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শহীদ জিয়াউর রহমানের গড়া একটি আদর্শিক রাজনৈতিক দল, যা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং দেশ গঠনে সুশাসনের গুরুত্ব শিখিয়েছেন।
তিনি বর্তমান সরকারের কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি বসবাসযোগ্য ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। যেকোনো অনিয়ম, দুর্নীতি বা অত্যাচারের বিরুদ্ধে সজাগ থেকে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান তিনি।
বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সরকারের ভাবমূর্তি রক্ষায় তাদের দায়িত্ব আরও বেশি। কোনোভাবেই যেন সরকারের সুনাম ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, সিনিয়র সহসভাপতি শাহীনুর রহমান শাহীন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে মোট ৩৩৪টি পরিবারের মাঝে ঢেউটিন, খাদ্যশস্য ও নগদ অর্থ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026