1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

প্রাথমিকে বেসরকারি বৃত্তিপ্রাপ্তিতে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে পিপিআইএমএসসিঃ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪১ Time View
77

আমজাদ হোসেন মিঠু,
জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
১২ জুন (রবিবার) প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে মুন্সীগঞ্জ জেলার প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ১৫ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়ে অসাধারণ সাফল্যের রেকর্ড গড়েছেন। ৫ জন ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছেন। জানা যায়, মুন্সীগঞ্জ জেলার স্বনামধন্য এই প্রতিষ্ঠান থেকে এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১৭ জন শিক্ষার্থী। এই সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও জেলায় তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
মুন্সীগঞ্জ জেলার ০৬ টি উপজেলা থেকে অন্যান্য উল্লেখযোগ্য বেসরকারি প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণে দেখা যায়: সদর উপজেলায় কালেক্টরেট কিশলয় স্কুল থেকে বৃত্তিপ্রাপ্ত ০৭ জনের মধ্যে ০৫ ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ০২ জন, পঞ্চসার আইডিয়াল স্কুল থেকে ১৪ পরীক্ষার্থীর মধ্যে ০৫ জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ০৫ বৃত্তিপ্রাপ্ত হয়েছেন। গজারিয়া উপজেলার গ্রীণবার্ড কিন্ডারগার্টেন থেকে ১৪ জন অংগ্রহণ করে ০৮ জন ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে ০৪ জন, এই উপজেলার বালুয়া কান্দি শিশু বিদ্যানিকেতন থেকে ১০জন পরীক্ষা দিয়ে ০৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন। সিরাজদিখান উপজেলার প্রভাতি কিন্ডারগার্টেন স্কুল থেকে ০৬ জনের মধ্যে ০২ জন সাধারণ গ্রেড এবং বিক্রম মডেল স্কুল থেকে ০৫ জনের মধ্যে ০৩ জন ট্যালেন্টপুল, ০১ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন। শ্রীনগর উপজেলার সিজুয়ে কিন্ডারগার্টেন থেকে ১৫ জনের মধ্যে ০৪জন ট্যালেন্টপুল এবং ০৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন। টংগীবাড়ী উপজেলার ফজুশাহ আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল থেকে ০১ জন অংশগ্রহণ করে ০১ জনই ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছেন। অপরদিকে লৌহজং উপজেলার মাহমুদা খানম মেমোরিয়াল একাডেমি থেকে ১৩ অংশগ্রহণ করে ০২ জন ট্যালেন্ট পুলে এবং খলিলুর রহমান আইডিয়াল স্কুল থেকে ০৭ জনের মধ্যে ০১ জন ট্যালেন্ট পুলে এবং ০১ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছেন। জেলায় মোট বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা (সরকারি ও বেসরকারি মিলিয়ে)-
মোট- ৮৪২ জন
ট্যালেন্টপুলে-৩৬১ জন
সাধারণ গ্রেডে-৪৮১জন
উপজেলাভিত্তিক ফলাফল:
মুন্সীগঞ্জ সদর-
মোট-২৭৫ জন
ট্যালেন্টপুলে-১১৫ জন
সাধারণ গ্রেডে-১৬০জন
টংগিবাড়ী-
মোট-১০৬ জন
ট্যালেন্টপুলে-৪৬ জন
সাধারণ গ্রেডে-৬০জন
সিরাজদিখান-
মোট-১৩৯ জনট্যালেন্টপুলে-৬৪ জন
সাধারণ গ্রেডে-৭৫ জন
শ্রীনগর-মোট-১৩৩ জন
ট্যালেন্টপুলে-৫৫ জন
সাধারণ গ্রেডে-৭৮ জন
লৌহজং
মোট-৯৮ জন
ট্যালেন্টপুলে-৪৪ জন
সাধারণ গ্রেডে-৫৪ জন
গজারিয়া-
মোট-৯১ জন
ট্যালেন্টপুলে-৩৭ জন
সাধারণ গ্রেডে-৫৪ জন বৃত্তি লাভ করে।
ফলাফল প্রকাশের পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। তারা আল্লাহর প্রতি শুকরিয়া ও তাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থীরা তাদের এই অর্জনকে পুঁজি করে আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন। অভিভাবকরাও তাদের সন্তানের এমন সাফল্যে অত্যন্ত খুশি।
প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মুন্সীগঞ্জ জনাব শরীফ উল্যাহ জানান, এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমাদের শিক্ষার্থীরা পরিশ্রম করেছে এবং শিক্ষক ও অভিভাবকগণ সঠিকভাবে তাদের যত্ন নিয়েছেন বলেই এই সাফল্য। আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টা নিশ্চিত করা গেলে আগামী দিনে এই প্রতিষ্ঠানটি আরও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে।
জানা যায়, এ বছর মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ( মেধাবৃত্তি) ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৮০ শতাংশ হারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি লাভ করে। বাকি ২০ শতাংশ হারে বেসরকারি প্রতিষ্ঠান এবং কিন্ডারগার্টেনের প্রার্থীরা বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’—এই দুই ভাগে আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে।
সারা দেশে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্য সব জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা চলে। আর পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026