1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

ফুলবাড়ীয়ার রঘুনাথপুরে আদ দাওয়াহ ক্বওমী ছাত্র কাফেলার নতুন কমিটি: সভাপতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক ইব্রাহিম রোকন

এস এ হাসিব (ফুলবাড়ীয়া) ময়মনসিংহ
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৫৯ Time View
74

এস এ হাসিব
(ফুলবাড়ীয়া) ময়মনসিংহ :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রঘুনাথপুরে ‘আদ দাওয়াহ ক্বওমী ছাত্র কাফেলা’র নতুন কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয়ভাবে আয়োজিত এক সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি চূড়ান্ত করা হয়।
নতুন কমিটিতে সাইফুল ইসলাম (হিমেল) উপদেষ্টা, সিরাজুল ইসলাম সভাপতি, ইমরান হোসেন ও আঃ আল মামুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক করা হয়েছে ইব্রাহীম রোকনকে এবং সহ-সম্পাদক আঃ রহমান উজ্জ্বল। সাংগঠনিক সম্পাদক হিসেবে সিরাজ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে পরশ দায়িত্ব পেয়েছেন।
এছাড়া অর্থ সম্পাদক রাজিব, সহ-অর্থ সম্পাদক সফিউল্লাহ, জনসংযোগ সম্পাদক রিয়াজ ও সহ-জনসংযোগ সম্পাদক শাহাদাত রয়েছেন। দাওয়াহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মুহাম্মদ খেদমতে খলক, আবু সাঈদ দাওয়াহ ও বিল্লাল হোসেন।

সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠিত করা হয়। শুরু থেকেই এলাকায় দ্বীনি ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। রমযানে মসজিদভিত্তিক ফ্রি কুরআন শিক্ষা, দাওয়াতি কার্যক্রম, ক্বেরাত ও নামাজের প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করা হয়। পাশাপাশি দুর্যোগকালে ত্রাণ বিতরণ, বন্যাদুর্গতদের সহায়তা এবং অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ রয়েছে।
শিক্ষাক্ষেত্রেও সংগঠনটি সক্রিয়। হিফজুল কুরআন প্রতিযোগিতা, মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দ্বীনি চেতনা জাগ্রত করার চেষ্টা করা হয়। এছাড়া অসুস্থ গরিব মানুষের চিকিৎসা সহায়তাও তাদের কার্যক্রমের অন্তর্ভুক্ত।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বেশিরভাগ কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে এবং স্থবির কিছু উদ্যোগ পুনরায় সচল করার চেষ্টা চলছে।
ভবিষ্যতে অসচ্ছল আলেম পরিবারকে সহায়তা, রমযানে সাহরি-ইফতারের সময়সূচি বিতরণ, মসজিদভিত্তিক খতমে তারাবী নিশ্চিতকরণ, ইসলামী পাঠাগার স্থাপন, রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া শীতবস্ত্র বিতরণ, মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতা এবং শিক্ষার্থীদের জন্য সীরাতভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনের নেতারা আশা করছেন, স্থানীয় মানুষের সহযোগিতা পেলে তাদের কার্যক্রম আরও বিস্তৃতভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026