1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
১৭ বছর এর মুসলিম কিশোরীকে হিন্দু ধর্মান্তরিত করে নিকাহ আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন। চান্দগাঁও থানার সকল অপরাধ মুক্ত করতে সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ওসি ইফতেখারের যোগদান নওগাঁর পোরশায় নদীতে মাছ ধরার নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০; রাজশাহী মেডিকেলে রেফার্ড ১। পটিয়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত মহিলার মৃত্যু। সমুদ্র থেকে ইলিশ মাছ মারা নিষেধ অথচ রাস্তায় রাস্তায় ইলিশ মাছ জেলেদের মাছ ধরা এখন উন্মুক্ত নিষেধাজ্ঞা তুলে নিল সরকার যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ গঙ্গানন্দপুর ও ধুলিয়ানী ইউনিয়নে লতা বাহিনীর চাঁদাবাজি ও তান্ডব জনসেবার ব্রত নিয়ে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা রাজনৈতিক ব্যক্তিত্ব প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর-এর

বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বিলকিস জাহান শিরিন

মোঃ সাজ্জাদ আলম, বরিশাল প্রতিনিধি::
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২৮ Time View
145

মোঃ সাজ্জাদ আলম, বরিশাল প্রতিনিধি::

সোমবার (১৬ মার্চ) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমানের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব বুঝে নেন।

উৎসাহ-উদ্দীপনা এবং সুধী সমাবেশের মধ্য দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

দায়িত্ব গ্রহণের আগে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সিটি কর্পোরেশন চত্বরে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নতুন প্রশাসক।

তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হবে বরিশালকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা। ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’—এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন, বরিশালবাসীকে সাথে নিয়ে এই শহরকে আদর্শ নগরীতে রূপান্তরের মাধ্যমেই আমরা তা বাস্তবায়ন করব।

এর আগে বেলা বাড়ার সাথে সাথে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন,
বরিশাল রেঞ্জ ডিআইজি ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার। র‌্যাব-৮ এর অধিনায়ক ও জেলা পুলিশ সুপার। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের সচিব। জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, সাবেক সভাপতি এবায়দুল হক চাঁন। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। বিএনপি নেতা আলতাফ হোসেন সিকদার, সেচ্ছাসেবক দল নেতা মাশউর আলম মঞ্জু, জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন সরদারসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

সুধী সমাবেশ শেষে নবনিযুক্ত প্রশাসক শহীদ মিনার সংলগ্ন কর্পোরেশনের নবনির্মিত ভবনে মেয়রের কার্যালয়ে যান। সেখানে বিদায়ী প্রশাসক বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দাপ্তরিক কাজ সম্পন্নের মাধ্যমে তিনি চেয়ারে বসেন।

এসময় তিনি নগরীর উন্নয়নে সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026