
জ্জামান,স্টাফ রিপোর্টার,কটিয়াদী,কিশোরগঞ্জ:(১মে শুক্রবার ২০২৬)
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভৈরব উপজেলা শাখার উদ্যোগে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালী ও খাবার বিতরণের আয়োজন করা হয়।
আজ ১লা মে ভৈরব কমলপুর মুসলিমের মোড়ে সকাল ৯টায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আব্দুল কাদির সাহেবের সভাপতিত্বে এবং সেক্রেটারি উমেদ আলীর সঞ্চালনায় প্রোগ্রাম শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ভৈরব উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কবির হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা মোঃ আব্দুল মতিন, বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুল হক, পৌর জামায়াতের আমীর জনাব শাহজাহান সরকার, শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা কাজী মোঃ আব্দুর রউফ, যুব বিভাগের সভাপতি মাহবুবুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আনিসুজ্জামান
স্টাফ রিপোর্টার
কটিয়াদী, কিশোরগঞ্জ
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭