
কামরুল | ০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় কন্টেইনার ভর্তি প্রায় দুই কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার বিদেশি মদসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) ভোর ৬টা পর্যন্ত টানা ৬ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে একটি ট্রাকসহ বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করা হয় বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের শেষ মাথায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (এলআইসি) মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজন।
আটক ব্যক্তিরা হলেন— মো. জসীম শেখ (৩০), আশীষ কান্তি নাথ (৪৮), মো. আল এমরান (৪২), মো. ওমর ফারুক (৪৩) ও মো. আজহারুল ইসলাম সরকার (৪৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাক তল্লাশি করা হয়। এসময় ট্রাকভর্তি বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।