বায়েজিদ থানার ওসির নেতৃত্বে অস্ত্র গুলি সহ দুই জন গ্রেফতার
Reporter Name
Update Time :
শনিবার, জুন ২৭, ২০২৬,
22 Time View
বায়েজিদ থানার ওসির নেতৃত্বে অস্ত্র গুলি সহ দুই জন গ্রেফতার
কামরুল০১৮৮৩০৮৮০৮৪ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীর কামরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি দেশে তৈরি শটগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বায়জিদ থানার পুলিশ অফিসার ইনচার্জ ওসি। শুক্রবার (২৬ জুন) রাতে নগরের আতুরার ডিপো এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৭ জুন) সকালে নগরের দামপাড়া পুলিশ লাইনস মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন। গ্রেপ্তাররা হলো- নগরীর পূর্ব শহীদনগর এলাকার বাসিন্দা মো.তৌহিদুল ইসলাম সামির (২২) ও আতুরার ডিপো এলাকার আলমগীর হোসেন সজীব (২০)। পুলিশ অফিসার ইনচার্জ ওসি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কামরাবাদ এলাকার আতুরার ডিপোতে সৈয়দ কোম্পানির ভবনের নিচে মেসার্স রাইসা স্টোরের সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় পালানোর চেষ্টা করলে মো.তৌহিদুল ইসলাম সামির ও মো. আলমগীর হোসেন সজীবকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, তাদের দেহ তল্লাশি ও হেফাজত থেকে একটি লোহার তৈরি শটগান ও পাঁচ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
34
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীর কামরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি দেশে তৈরি শটগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বায়জিদ থানার পুলিশ অফিসার ইনচার্জ ওসি। শুক্রবার (২৬ জুন) রাতে নগরের আতুরার ডিপো এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৭ জুন) সকালে নগরের দামপাড়া পুলিশ লাইনস মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন।
গ্রেপ্তাররা হলো- নগরীর পূর্ব শহীদনগর এলাকার বাসিন্দা মো.তৌহিদুল ইসলাম সামির (২২) ও আতুরার ডিপো এলাকার আলমগীর হোসেন সজীব (২০)।
পুলিশ অফিসার ইনচার্জ ওসি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কামরাবাদ এলাকার আতুরার ডিপোতে সৈয়দ কোম্পানির ভবনের নিচে মেসার্স রাইসা স্টোরের সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় পালানোর চেষ্টা করলে মো.তৌহিদুল ইসলাম সামির ও মো. আলমগীর হোসেন সজীবকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, তাদের দেহ তল্লাশি ও হেফাজত থেকে একটি লোহার তৈরি শটগান ও পাঁচ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।