1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের চকবাজারে কুটির শিল্প ব্যবসায়ীর দোকান লুটের অভিযোগ।

জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩৪ Time View
53

জাহাঙ্গীর আলম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের চকবাজারে এক কুটির শিল্প ব্যবসায়ীর দোকান লুটের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক জাহাঙ্গীর আলম জানান, তিনি নাসির মিয়ার (পিতা: জব্বার মিয়া) কাছ থেকে একটি দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে কুটির শিল্পের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার দাবি, নিয়মিত ভাড়া পরিশোধ করে শান্তিপূর্ণভাবেই তিনি ব্যবসা পরিচালনা করছিলেন।
কিন্তু সম্প্রতি নাসির মিয়া হঠাৎ করেই পূর্বের ভাড়ার চুক্তিনামা অমান্য করেন। একপর্যায়ে জাহাঙ্গীর আলমের অনুপস্থিতির সুযোগে তিনি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ উঠেছে। এরপর দোকানে থাকা বিভিন্ন মালামাল জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যান।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, দোকানে থাকা কুটির শিল্পের বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী লুট করে নেওয়ায় তিনি ব্যাপক প্রায় ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
এ বিষয়ে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাহেব সরদারসহ বাজার কমিটির সভাপতি ও সেক্রেটারিকে অবগত করেন। তবে অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি বলে তিনি জানান।
এলাকাবাসীর একটি অংশের দাবি, অভিযুক্ত নাসির মিয়ার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অসামাজিক ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায় এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ন্যায়বিচার পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026