1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View
24

সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১০ টন অবৈধ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকসহ তিনজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকালে উপজেলার শাহবাজপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, বুধবার রাতে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে সরাইলের শাহবাজপুর এলাকায় সন্দেহজনক একটি ট্রাক থামায় বিজিবি ও র‌্যাবের যৌথ টহলদল।
এ সময় ট্রাকে থাকা ব্যক্তিদের কাছে জিরার বৈধ কোনো কাগজপত্র চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হন। পরে তল্লাশি চালিয়ে ১০ টন ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরা ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।
আটককৃতরা হলেন—
সিলেটের দক্ষিণ সুরমা এলাকার মো. এম ফয়সাল আবীর
রাজশাহীর এয়ারপোর্ট এলাকার আজিজুল হাকিম
রাজশাহীর এয়ারপোর্ট এলাকার হাবিবুর রহমান
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধ পন্থায় সীমান্ত পেরিয়ে এসব জিরা বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সরাইল থানায় নিয়মিত মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দ করা জিরা বিধি অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026