1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা গুপ্রান বাহিনীর প্রধান ও তার সহযোগী গ্রেফতার

গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৮৫ Time View
86

গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর)
গত ০১/০৩/২০২৬ ইং তারিখ বাদী সোহেল শিকদার, পিতাঃ জামাল শিকদার, সাং- গোপিনাথপুর, থানাঃ অভয়নগর, জেলাঃ যশোর এর বাড়ীতে বিপ্লবী কমিউনিস্ট পার্টির  নেতা ও গোফরান বাহিনীর প্রধান মোঃ নাসির শেখ। গোফরান ও তার সহযোগী সোহেল রানাসহ অজ্ঞাতনামা ১০/১২ জন আসামীরা ধারালো চাকু, চাপাতি, হাসুয়া লোহার রডসহ বেআইনি জনতাবদ্ধে সজ্জিত হয়ে ০১/০৩/২০২৬ ইং তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকার দিকে অভয়নগর থানাধীন ০৭ নং শুভরাডা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামস্থ বাদীর বাড়ীতে প্রবেশ করে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবী করে। বাদী চাঁদা দিতে রাজি না হওয়ায় আসামীরা বাদীর শয়নকক্ষের ড্রয়ার হতে ২০,০০০/(বিশ হাজার) টাকা এবং বাদীর ব্যবহৃত  ০১(এক) টি YAMAHA R15 V3 মোটরসাইকেল, বাজার মূল্য অনুমান  ৫,২৫,০০০/- টাকা, ০১(এক) টি HP কোম্পানীর ল্যাপটপ, মূল্য অনুমান ৮৫,০০০/-(পচাশি হাজার) টাকা এবং ০১(এক) টি VIVO V29 মডেলের এন্ড্রয়েড মোবাইল ফোন, মূল্য অনুমান ৫৬,০০০/- হাজার টাকা নিয়ে যায়।
উক্ত ঘটনায় অভয়নগর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলাটি পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ জুয়েল হোসেন তদন্ত করেন। মামলাটি চাঞ্চল্যকর ও আসামীরা চরমপন্থি দলের সদস্য হওয়ায় পুলিশ সুপার, যশোর মহোদয় মামলাটির ছায়া তদন্তভার যশোর ডিবির এসআই(নিরস্ত্র) মোঃ কামরুজ্জামান এর উপর অর্পন করেন। এসআই(নিরস্ত্র) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম পুলিশি কলাকৌশল ব্যবহার ও বিশ্বস্ত গোয়েন্দা সোর্সের তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার সাথে জড়িত আসামী মোঃ নাসির শেখ @ গোফরান (৪০) ও মোঃ সোহেল রানা(২৮) দ্বয়কে খুলনা রুপসা থানাধীন জাবুসা গ্রামস্থ গ্লোরিপলস লিমিটেড এর সামনে পাকা রাস্তার উপর হতে আসামীদ্বযকে গ্রেফতার করেন। আসামী মোঃ নাসির শেখ@ গোফরান (৪০) এর হেফাজত হতে অত্র মামলার আলামত ০১(এক) টি YAMAHA R15 VD মোটরসাইকেল এবং ০১(এক) টি HP কোম্পানীর ল্যাপটপ উদ্ধার করেন। এছাড়া অপর আসামী মোঃ সোহেল রানা(২৮) এর হেফাজত হতে ০১(এক) টি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।    
১। মোঃ নাসির শেখ@ গোফরান(৪০) বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা ও গোফরান বাহিনীর প্রধান। সে যশোর অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর থানা এলাকাসহ খুলনা জেলার ফুলতলা, ডুমুরিয়া, রুপসা, তেরখাদা থানা ও নড়াইল জেলার কালিয়া থানা এলাকায় বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও গোফরান বাহিনীর নাম প্রচার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে।
মোঃ নাসির শেখ। গোফরান(৪০) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও বিস্ফোরকসহ ২০ (বিশ) টার অধিক মামলা রয়েছে এবং ১১ (এগারো) টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে। অপর আসামী মোঃ সোহেল রানা(২৮) এর নামে বিভিন্ন থানায় ৭(সাত) টা মামলা রয়েছে।
আসামীদের ইং-১৬/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আসামীদের নাম ও ঠিকানাঃ-
১। মোঃ নাসির শেখ। গোফরান(৪০)
পিতাঃ মোঃ  তছির শেখ
সাং-ধুলগ্রাম, থানাঃ অভয়নগর, জেলাঃ যশোর।
২। মোঃ সোহেল রানা(২৮)
পিতাঃ মিজানুর রহমান মোল্যা
সাং- ইছামতি, থানাঃ অভয়নগর, জেলাঃ যশোর।
উদ্ধারঃ
১। ০১(এক) টি YAMAHA R15 VD মোটরসাইকেল।
২। ০১(এক) টি HP কোম্পানীর ল্যাপটপ।
৩। ০১(এক) টি জিক্সার মোটরসাইকেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026