1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

ব্যতিক্রমী ও রাজকীয় বিদায় সংবর্ধনা

মোঃ আব্দুস সালাম কমলগঞ্জ
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৭৩ Time View
68

মোঃ আব্দুস সালাম কমলগঞ্জ
দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ। প্রিয় শিক্ষকের এই বিদায়কে স্মরণীয় করে রাখতে এক ব্যতিক্রমী ও রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল ফুলের সাজে সজ্জিত একটি ‘চান্দের গাড়ি’ জিপ। অনুষ্ঠান শেষে ওই সুসজ্জিত গাড়িতে করেই প্রিয় শিক্ষককে রাজকীয় সম্মানে পৌঁছে দেওয়া হয় তার বাড়িতে। এর আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা, ক্রেস্ট ও বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দেয়া হয় প্রিয় শিক্ষককে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন, ভান্ডারিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলী এবং জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মোঃ সালাহ উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কৃষ্ণ কুমার সিংহের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক। তাঁর হাত ধরে হাজারো শিক্ষার্থী আজ সুপ্রতিষ্ঠিত। বিশেষ করে ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের এমন আয়োজন শিক্ষক-ছাত্রের বিরল সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বিদায়ী শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ তাঁর বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি শিক্ষার্থীদের এমন ভালোবাসায় সিক্ত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠান শেষে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে বিদায় নেন এই গুণী শিক্ষক।
উল্লেখ, কৃষ্ণ কুমার সিংহ ১৯৯৬ সালে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026