1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

ব্যাংক ডাকাত ও অর্থ পাচারকারী খোরশেদ আলমকে ইসলামী ব্যাংকের এমডি নিয়োগের প্রতিবাদ লেবার পার্টির তীব্র নিন্দা।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫২ Time View
96

নিয়াজ চট্টগ্রাম প্রতিনিধি ঃ
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান আজ (সোমবার) এক বিবৃতিতে বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসর, ব্যাংক ডাকাত ও অর্থ পাচারকারী এস আলম সিন্ডিকেটকে পুনর্বাসনের লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও বিতর্কিত কর্মকর্তা খোরশেদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
তিনি বলেন, দেশের জনগণ ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ, লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান সরকার সেই গণআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে আবারও ব্যাংক লুটেরাদের পুনর্বাসনের নীল নকশা বাস্তবায়ন করছে।
ডাঃ ইরান অভিযোগ করে বলেন, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রকাশ্যে এস আলম গোষ্ঠীর দোসর ও লালন-পালনকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। গণঅভ্যুত্থানের পর দেশে ফিরেই তিনি এস আলমের দেয়া গাড়িতে করে বাসায় গিয়েছেন। শুধু তাই নয়, এস আলমের ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্ন করতে নিজের ছেলে সৈয়দ ইব্রাহিমকে এস আলমের অফিসে বসিয়েছেন। এখন দখলকৃত ব্যাংকগুলো আবারও এস আলমের হাতে ফিরিয়ে দেয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবেই খোরশেদ আলমকে ইসলামী ব্যাংকের এমডি হিসেবে বসানো হয়েছে।
তিনি আরও বলেন, গত দেড় দশকে আওয়ামী ফ্যাসিবাদের ছত্রছায়ায় দেশের ব্যাংকিং খাত ধ্বংস করা হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে দখল, লুটপাট ও দলীয়করণের মাধ্যমে জনগণের আমানত হুমকির মুখে ফেলা হয়েছে। এখন আবার সেই পুরনো সিন্ডিকেটকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে।
লেবার পার্টির চেয়ারম্যান অবিলম্বে খোরশেদ আলমের নিয়োগ বাতিল, ইসলামী ব্যাংককে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, ব্যাংক খাতের লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার এবং এস আলম সিন্ডিকেটের সকল অবৈধ কার্যক্রমের নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026