1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:০৭|
Title :
নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খান খসরু নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ত্রিশালে দুই শ্রমিকের করুণ মৃত্যু হাটহাজারীতে ইটভাটার মালিক চাঁদা না দেওয়ায় গাড়িতে গুলি জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও লোহার রডের হামলার অভিযোগে,থানায় মামলা ঈশা খাঁ মোড়ে সড়ক দুর্ঘটনা দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, আহত ৬ ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী সাঘাটায় এলজিইডি’র রাস্তার কাজে শুভঙ্করের ফাঁকি

ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণ’ শীর্ষক কর্মশালা

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ১, ২০২৬,
  • 19 Time View
29

স্টাফ রিপোর্টার টেকসই কৃষি ব্যবস্থাপনা ও কৃষির আধুনিকায়নের লক্ষ্য নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণ’ শীর্ষক এই আয়োজনে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও মানসম্মত কৃষি উপকরণের গুরুত্ব তুলে ধরা হয়। ব্র্যাক প্রশিক্ষণ সেন্টারে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্র্যাক সিডের এজিএম কৃষিবিদ এম এ মনসুর লিওন এবং পবা উপজেলা কৃষি
অফিসার মো. আ. মান্নান।
কর্মশালায় রাজশাহী অঞ্চলের ১৫০ জন বড় বীজ ব্যবসায়ী, আদর্শ প্রজেক্ট পার্টি ও খুচরা বিক্রেতা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার দিনব্যাপী ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের এই আয়োজনে আধুনিক চাষাবাদ কৌশল উন্নত বীজের ব্যবহার এবং আন্তঃপরিচর্যা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন ব্র্যাক সিডের রিজিওনাল সেলস ম্যানেজার (রাজশাহী রিজিওন) মো.আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে ব্র্যাক সিডের সেলস ডিপার্টমেন্টের হেড কৃষিবিদ এম এ মনসুর লিওন ব্যবসায়ীদের জন্য বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি কৃষি উপকরণের সঠিক সংজ্ঞা মানসম্মত পণ্য সরবরাহ, ব্যবসায় প্রযুক্তির ব্যবহার, বাজার সম্প্রসারণ এবং গ্রাহক সেবা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বীজ ও সার সংরক্ষণ ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থায়নের বিভিন্ন দিক নিয়ে ডিলার ও রিটেইলারদের প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানানো হয়, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল দেশে টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা। উপস্থিত কৃষি কর্মকর্তারা ব্র্যাক সিডের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের প্রশিক্ষণ মাঠ পর্যায়ে কৃষির আধুনিকায়নে সহায়ক ভূমিকা পালন করবে।
ব্র্যাক সিড কর্তৃপক্ষের প্রত্যাশা, সারাদেশে একযোগে কৃষক ও ব্যবসায়ী পর্যায়ে এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ফসলের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত হবে। এর ফলে চাষাবাদে সতর্কতা বৃদ্ধির পাশাপাশি কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আরও এক ধাপ এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026