1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ উৎপাদন ও সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান, কারাদণ্ড ও জরিমানা

খালিদ হোসেন হৃদয় ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৬ Time View
73

খালিদ হোসেন হৃদয়
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভেজাল দুধ উৎপাদন ও সংরক্ষণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাত ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সিংগাড়ী এলাকার বাসিন্দা মো: ফারুক হোসেন (৪০), পিতা: মৃত আঃ গফুরকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় তাকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় তার নিকট থেকে প্রায় ২০০ লিটার ভেজাল জেলী (দুধজাত পদার্থ) জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০,০০০/- টাকা। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় জব্দকৃত এসব ভেজাল পণ্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
খালিদ হোসেন হৃদয়
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
মোবাইল- ০১৭৫০-৭২০৬৭২
তাং-১৮ এপ্রিল ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026