1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, দোকানিকে জরিমানা

খালিদ হোসেন হৃদয় ভাঙ্গুড়া(পাবনা
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৮২ Time View
82

খালিদ হোসেন হৃদয় ভাঙ্গুড়া(পাবনা):
পাবনার ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে এক মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় থানা পুলিশের সদস্যরা তাকে সহযোগিতা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা মোড় এলাকার বাসিন্দা মৃত আমির হোসেনের ছেলে এবং “কেসমত স্টোর” এর মালিক মো. কেসমত আলীর দোকানে দীর্ঘদিন ধরে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগ ছিল। বৃহস্পতিবার এলাকাবাসী তার দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিষয়টি দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দোকানে মেয়াদোত্তীর্ণ চিপস, জুস, সেভেন আপ, সেমাইসহ বিভিন্ন খাদ্যপণ্য পাওয়া যায়। এসব পণ্য বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার বিষয়টি প্রমাণিত হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় কেসমত আলীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে দোকানে থাকা মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য দোকানিকে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
ছবি: ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মুদি দোকানিকে জরিমানা করা হচ্ছে।
খালিদ হোসেন হৃদয়
ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি
মোবাইল: ০১৭৫০-৭২০৬৭২
২ এপ্রিল ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026