1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:২২|
Title :
গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার নান্দনিক, আধুনিক ও জনবান্ধব ভাতগাঁও ইউনিয়ন গড়ার প্রত্যয় মো: সাজন মিয়া টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি করা মালামালসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রৌমারীতে বিজিবির অভিযানে আসামীবিহীন ২টি ভারতীয় গরু আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ, মানবিক ও নৈতিক চিকিৎসাসেবার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর ওসি জায়েদ নুরের নেতৃত্বে কতোয়ালিতে অভিযান গ্রেফতার-১৪ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি ডিমলায় শহিদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

ভূল্লীতে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ১৭, ২০২৬,
  • 22 Time View
38

আব্দুর রাজ্জাক বাপ্পী,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও নগদ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়।
র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে দিনাজপুরস্থ র‍্যাব-১৩, সিপিসি-১ এর একটি আভিযানিক দল ভূল্লী থানার আওতাধীন ৩ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার ডারারপাড় কালভার্টের ওপর (ভূল্লী বাজার-ফাড়াবাড়ী সড়ক) বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি হলুদ রঙের পিকআপ ভ্যান তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৩২টি প্যাকেট থেকে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পিকআপে থাকা মো. খোরশেদ (৪৫), পিতা-মৃত তৈয়ব আলী, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা এবং মো. সিরাজ মিয়া (৪০), পিতা-মৃত হাসান আলী, গৌরীপুর, ময়মনসিংহকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের ওয়ারেন্ট অফিসার একেএম রেজাউল ইসলাম বাদী হয়ে ভূল্লী থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে।
ভূল্লী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে এবং মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026