1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

ভূল্লী উপজেলার দুটি কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষা সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View
100

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি: নবগঠিত ভূল্লী উপজেলায় দুটি কেন্দ্রে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কঠোর নিরাপত্তা ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়।
উপজেলা প্রশাসন ও কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভূল্লী উপজেলায় এবার দুটি কেন্দ্রে মোট ৫৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।
ভূল্লী ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩০৫ জন। এ কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ২৩৬ জন পরীক্ষার্থীর। এর মধ্যে ২৩৩ জন পরীক্ষায় অংশ নেয় এবং ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
অপরদিকে খোশবাজার কামিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৩৬ জন। এ কেন্দ্রে আলিমের কুরআন মাজিদ বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৯০ জন পরীক্ষার্থীর। এর মধ্যে ১৮২ জন পরীক্ষায় অংশ নেয় এবং ৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
পরীক্ষা চলাকালে কেন্দ্র দুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও কেন্দ্র কর্তৃপক্ষ সার্বক্ষণিক তদারকি করায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, অসদুপায় অবলম্বন বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া যায়নি। পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করেন।
দুই কেন্দ্র সচিব জানান, প্রথম দিনের এইচএসসি ও আলিম পরীক্ষা সম্পূর্ণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের আন্তরিকতায় পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে। আগামী পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু ও স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026