
মোঃ আবদুল মোতালেব
জেলা প্রতিনিধি- নোয়াখালী
ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ, সিন্ডিকেটমুক্ত হবে বাংলাদেশ” প্রতিপাদ্যে সেনবাগে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)-এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম। ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ, সিন্ডিকেটমুক্ত হবে বাংলাদেশএই প্রতিপাদ্যকে সামনে রেখে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (CCS)-এর সেনবাগ উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় সেনবাগ দক্ষিণ বাজার স্টার লাইন সুইটস সাবেক রসমেলা এ অনুষ্ঠিত হয়।
সভার আয়োজন করে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস), সেনবাগ উপজেলা শাখা। অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ, অসাধু ব্যবসায়ীদের অনিয়ম প্রতিরোধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং সচেতন ভোক্তা সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় বক্তব্য রাখেন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) নোয়াখালী জেলা কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মোঃ ওমর ফারুক (খালেদ), আব্দুল্লাহ আল জোবায়ের, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক ও সাংবাদিক শামসুদ্দিন। বক্তারা বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করতে হলে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি, সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি অত্যন্ত জরুরি। একই সঙ্গে বাজারে সিন্ডিকেট, ভেজাল, মজুতদারি ও অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জিয়া উদ্দিন, আঃ আল জোবায়ের, মোঃ অলি উল্যাহ, আব্দুল ওহাব সুজন, অ্যাডভোকেট ওমর ফারুক, মোঃ শাহাদাৎ হোসেন, রেদওয়ান, সাংবাদিক সামছুদ্দিন, সাংবাদিক হারুন, আঃ জলিল এবং সাংবাদিক হাবিবুর রহমান হারুন সহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক।
অনুষ্ঠানের একপর্যায়ে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস), সেনবাগ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:
যুগ্ম আহ্বায়ক:
রফিকুল ইসলাম রবি
মনিরুল ইসলাম তানজীল
সদস্য সচিব:
আব্দুল ওহাব সুজন
মোঃ জিয়া উদ্দিন
সদস্য:
আব্দুল্লাহ আল জোবায়ের
অ্যাডভোকেট মোঃ ওমর ফারুক (খালেদ), জেলা কো-অর্ডিনেটর, কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস), নোয়াখালী।
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা ভোক্তা অধিকার রক্ষা, বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ পণ্য নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, সচেতন ভোক্তাই পারে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাজার ব্যবস্থা গড়ে তুলতে।