1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৮:১৫|
Title :
কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের লোহাগাড়া সমিতির পক্ষ থেকে ত্রাণ ও ঢেউ টিন বিতরণ সম্পন্ন জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: শাহ্ পরান পটিয়ায় বন্যার্ত ও পত্রিকার হকারদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্টানে বিএমএসএফ এর সভাপতি। আনন্দঘন পরিবেশে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৭ বছর পূর্তি উদযাপন: কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান সততা ও পেশাদারিত্বে তদন্তের নির্দেশনা, গোপালগঞ্জে পিবিআইর মাসিক সভা পার্বতীপুরের মেধাবী ছাত্র মিশকাতের মর্মান্তিক মৃত্যু ও চিকিৎসাবীরের ঋণে জর্জরিত অসহায় পরিবার

মদনে দুর্ধর্ষ চুরির ঘটনা দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ২৮, ২০২৬,
  • 88 Time View
112

মোঃ মোশারফ হোসেন
মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার মদনে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ফতেপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাহউদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা হলেন, রামগোপালপুর গ্রামের জামান তালুকদারের ছেলে সীমান্ত তালুকদার ( ২২), একই গ্রামের সুফি আলম চৌধুরীর ছেলে আজিম চৌধুরী অরফে আরিয়ান(বাবু) (৩০)এই
দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত (২৬ জুন) ২০২৬ ইং দিবাগত রাতের বেলা উপজেলা ফতেপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামের মৃত ওয়াহিদুজ্জামান চৌধুরীর বাড়িতে ঘরের দরজার থালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে স্টিলের আলমারি ও লোহার সিন্দুক ভেঙে স্বর্ণালংকারসহ দুর্ধর্ষ কায়দা চুরি করে পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা।
এ সময় বাড়ি থেকে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার একটি ডায়মন্ডের আংটি, ৮০টা শাড়ি কাপড়, ৩০টা থ্রি পিস সহ
প্রায় ২৭ লক্ষ ২৯ হাজার ৫০০শত টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় গত (২৭জুন )উপজেলা ফতেপুর রামগোপালপুর গ্রামের মৃত বুলবুল চৌধুরী ছেলে শহীদুজ্জামান চৌধুরী (৫৪) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেন।পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে চুরির ঘটনায় জড়িত থাকায় দুজনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত দুজনকে আজ নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করেন।
চাঞ্চল্যকর এ চুরির ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই মদন থানা পুলিশ তদন্ত শুরু করে এবং বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে চুরির সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026