1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

মদন ছাত্রদলের নবগঠিত কমিটি সভাপতি শামীম ও সম্পাদক লিমন।

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮৩ Time View
129

মোঃ মোশারফ হোসেন।
মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনার মদন উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি মোঃ শামীম হাসানকে ও সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমনকে করা হয়েছে। 
রোববার রাতে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী  এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। 
অনুমোদনপত্রে আগামী ৩০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, মদন উপজেলা ছাত্রদলের কমিটি গঠনের আলোচনা শুরু থেকেই সভাপতি ও সম্পাদক পদে প্রত্যেকেই জেলা নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করেন। জেলা ছাত্রদল উপজেলা কমিটি গঠনে করতে সম্মেলনের জন্য মদন উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটিকে নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী গত ১৪জুন মদন উপজেলা পাবলিক হলে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতা প্রার্থিতা ঘোষণা করেন। পরে দীর্ঘ পর্যালোচনা করে জেলা কমিটি রোববার ৫ জুলাই রাতে মো. শামীম হাসানকে সভাপতি ও সাইমন আকন্দ লিমনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি প্রকাশ করেন। এ কমিটিতে গোলাম কিবরিয়া সিনিয়র সহ-সভাপতি, শেখ মেহেদী হাসান পরশ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও লায়ন তালুকদার কে সংগঠনিক সম্পাদক করা হয়। ‎এদিকে নতুন কমিটি ঘোষণার পর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন দলীয় নেতাকর্মী ও নিজ নিজ সমর্থকেরা।
‎নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমন জানান, মজলুম জননেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সাংগঠনিক কার্যক্রম বেগবান করা এবং দলের কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন। অতীতে দলের প্রয়োজনে ঝাপিয়ে পরেছি। ভবিষ্যতেও দলের যে কোন সংকটে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
কমিটির সভাপতি মোহাম্মদ শামীম হাসান বলেন, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরির জনগণের অভিভাবক লুৎফুজ্জামান বাবর ও বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে যাব। সংগঠনের আদর্শ ও গঠনতন্ত্র অনুসরণ করে মদন উপজেলা ছাত্রদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026