1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৩:০৮|
Title :
ঈদগাঁও ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ ব্যবসায়ী-চালকরা ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার নান্দনিক, আধুনিক ও জনবান্ধব ভাতগাঁও ইউনিয়ন গড়ার প্রত্যয় মো: সাজন মিয়া টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি করা মালামালসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রৌমারীতে বিজিবির অভিযানে আসামীবিহীন ২টি ভারতীয় গরু আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ, মানবিক ও নৈতিক চিকিৎসাসেবার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর ওসি জায়েদ নুরের নেতৃত্বে কতোয়ালিতে অভিযান গ্রেফতার-১৪ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।

মধ্যনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল কাইয়ুম মজনু

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ৬, ২০২৬,
  • 33 Time View
57

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে মধ্যনগর
রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু। সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তার নাম এখন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের আলোচনায় স্থান করে নিয়েছে।
ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিএনপি রাজনীতির দীর্ঘ পথচলায় মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রেখে নিজস্ব একটি অবস্থান তৈরি করেছেন তিনি। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে সাধারণ মানুষের কাছেও পরিচিত মুখে পরিণত হয়েছেন আব্দুল কাইয়ুম মজনু।
উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মানুষের খোঁজখবর নেওয়া এবং স্থানীয় সমস্যাগুলো নিয়ে কাজ করার আগ্রহ তাকে অন্যদের থেকে আলাদা করেছে বলে মনে করছেন সচেতন মহল। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি একজন উদ্যমী ও সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিনের কর্মীবান্ধব মনোভাব এবং জনসম্পৃক্ত কার্যক্রমের কারণে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আব্দুল কাইয়ুম মজনু অবস্থান দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগও এ আলোচনাকে আরও বেগবান করেছে। এ বিষয়ে আব্দুল কাইয়ুম মজনু বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, মানুষের সেবার একটি মাধ্যম। মধ্যনগর উপজেলার উন্নয়ন, জনকল্যাণ এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করাই আমার লক্ষ্য। আমি চাই সকলকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত মধ্যনগর গড়ে তুলতে।”তিনি আগামী দিনের পথচলায় সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। এদিকে অনেকেই মনে করছেন, তরুণ নেতৃত্ব, দক্ষতা এবং মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদে আব্দুল কাইয়ুম মজনু একটি আলোচিত ও গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026