
মোঃএমরুল ইসলাম
মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ
নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় খোলা বাজারে অবৈধভাবে ডিজেল বিক্রি এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) চালাকচর, হাতিরদিয়া বাজার এবং পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পেট্রোলিয়াম আইন অনুযায়ী ৩টি পৃথক মামলায় মোট ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে উপস্থিত জনসাধারণের মাঝে ন্যায্য মূল্যে ডিজেল বিক্রি নিশ্চিত করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে তেল বিক্রি ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।