1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে পুলিশ সদস্যের মৃত্যু…..

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১০৬ Time View
80

নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুরে নস্তি বাওড়ে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আশিক আহম্মেদ (২৮) নামে পুলিশের সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে নিহত আশিক নওগাঁ জেলার রাণিনগর উপজেলার একডালা ইউনিয়নের ডাকাহারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
নস্তি বাওড়ের সদস্য নিত্য হালদার ও নায়েব আলী জানান, মঙ্গলবার দুপুরের দিকে ঝিনাইদহ পুলিশ লাইনের এএসআই শাকিল আহম্মেদ, কনস্টেবল মো. আরিফ হোসেন মুন্সী ও ড্রইভার আশিক আহম্মেদ নস্তি বাওড়ে মাছ ধরতে আসেন। বাওড়ে নামার পর বিকাল সাড়ে ৩টার দিকে আশিকের বিষধর সাপে কামড় দেয়।
তারা আরও জানান, এ সময় তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আশিককে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান মৃত ঘোষণা করেন।
চিকিৎসক হাবিবুর রহমান জানান, তিনি এ সময় হাসপাতালে কর্তব্যরত ছিলেন। হাসপাতালে আসার আগেই রোগী মারা গেছেন তবে তার পায়ে সাপে কাটার মতো ক্ষত চিহ্ন ছিল। হাতের নখগুলো নীল হয়ে গেছে। সাপেকাটা রোগীর যে ধরনের লক্ষণ থাকে, আশিকেরও সেরকম ছিল মনে হয়েছে
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঝিনাইদহ থেকে আশিকসহ চারজন পুলিশ সদস্য মহেশপুর থানায় আসেন গাড়ি মেরামত করতে। কাজ শেষে তারা নস্তি বাওড়ে যান। এ সময় তারা বড়শি দিয়ে মাছও ধরেন। মাছধরা শেষ করে গোসল করতে নেমে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকরা জানিয়েছেন বাওড়ে মাছ ধরার সময় হয়তো বিষধর সাপ আশিককে দংশন করে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026