1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন। চান্দগাঁও থানার সকল অপরাধ মুক্ত করতে সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ওসি ইফতেখারের যোগদান নওগাঁর পোরশায় নদীতে মাছ ধরার নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০; রাজশাহী মেডিকেলে রেফার্ড ১। পটিয়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত মহিলার মৃত্যু। সমুদ্র থেকে ইলিশ মাছ মারা নিষেধ অথচ রাস্তায় রাস্তায় ইলিশ মাছ জেলেদের মাছ ধরা এখন উন্মুক্ত নিষেধাজ্ঞা তুলে নিল সরকার যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ গঙ্গানন্দপুর ও ধুলিয়ানী ইউনিয়নে লতা বাহিনীর চাঁদাবাজি ও তান্ডব জনসেবার ব্রত নিয়ে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা রাজনৈতিক ব্যক্তিত্ব প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর-এর নওগাঁর পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ।

মাদারীপুরে গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা খেয়ে অসুস্থ যুবক হাসপাতালে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪৩ Time View
83

মো.সাব্বির আহমেদ
মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা খেয়ে সোহাগ ফকির (৩৬) নামে এক যুবক অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আটক সোহাগ ফকির মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের মরহুম মোফাজ্জেল ফকিরের ছেলে।
এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় একটি স’ মিলের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি কৌশলে সঙ্গে থাকা একটি প্যাকেট ছিঁড়ে ১৯ পিস ইয়াবা খেয়ে ফেলেন।
পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আরও ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026