1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন ১৭ বছর এর মুসলিম কিশোরীকে হিন্দু ধর্মান্তরিত করে নিকাহ আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন। চান্দগাঁও থানার সকল অপরাধ মুক্ত করতে সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ওসি ইফতেখারের যোগদান নওগাঁর পোরশায় নদীতে মাছ ধরার নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০; রাজশাহী মেডিকেলে রেফার্ড ১। পটিয়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত মহিলার মৃত্যু। সমুদ্র থেকে ইলিশ মাছ মারা নিষেধ অথচ রাস্তায় রাস্তায় ইলিশ মাছ জেলেদের মাছ ধরা এখন উন্মুক্ত নিষেধাজ্ঞা তুলে নিল সরকার যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ গঙ্গানন্দপুর ও ধুলিয়ানী ইউনিয়নে লতা বাহিনীর চাঁদাবাজি ও তান্ডব

মাদারীপুরে ডিবির অভিযানে ২১ কেজি গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৭ Time View
85

মো.সাব্বির আহমেদ
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২১ কেজি গাঁজা, ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৫২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে
গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার( ০৯ মে ) জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জের নেতৃত্বে পৃথক দুটি
অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার রাতে রাজৈর উপজেলার শারিস্তাবাদ চেয়ারম্যানহাট মোড় বাজার এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ শাহাদাৎ হোসেন (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় বসবাস করছিলেন।
এর আগে শুক্রবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে রাজৈর উপজেলার চাঁনপট্টি এলাকা থেকে ১৯৫ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ৫২ হাজার ৫০০ টাকাসহ রুবেল খান (৩০) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজৈর উপজেলার চাঁনপট্টি এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026