
আনিসুজ্জামান,জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ মানবসেবা,সততা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠা একজন আলোকিত চিকিৎসক ডা. শাহ্ আনিসুর রহমান রানাকে নতুন সদস্য ও প্রকল্পের অংশীদার হিসেবে বরণ করেছে গচিহাটা ক্লাব লিমিটেড। ক্লাব কর্তৃপক্ষের মতে, তাঁর অভিজ্ঞতা, মানবিক মূল্যবোধ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ৪ নম্বর চান্দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মঞ্জিলের কান্দা গ্রামে জন্মগ্রহণ করেন ডা. শাহ্ আনিসুর রহমান রানা। পিতা শাহ্ ছাইদুর রহমান ও মাতা খোশনাহার রহমানের আদর্শ, ধর্মীয় মূল্যবোধ এবং মানবিক শিক্ষায় বেড়ে ওঠা এই চিকিৎসক শৈশব থেকেই সততা, শৃঙ্খলা ও পরোপকারের চর্চা করে আসছেন।
শিক্ষাজীবনে তিনি ২০০২ সালে চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৪ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং ২০১১ সালে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নাক, কান ও গলা (ডিএলও) বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। ২০১৪ সালে ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগদানের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
কর্মজীবনে তিনি জহুরুল ইসলাম মেডিকেল কলেজে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া করগাঁও ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগে কর্মরত রয়েছেন। পাশাপাশি প্রতি শুক্রবার কিশোরগঞ্জের মেডিস্ক্যান ইমেজিং সেন্টারে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও তিনি সমানভাবে সক্রিয়। ২০০৮ সালে প্রতিষ্ঠিত যুব ফাউন্ডেশন, মানিকখালী’-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে শিক্ষা, রক্তদান, যুব উন্নয়ন, মানবসেবা ও সামাজিক সচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করায় তিনি এলাকাবাসীর কাছে ‘মানবিক ডাক্তার’ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
ব্যক্তিগত জীবনেও তিনি একজন সফল চিকিৎসক পরিবারের সদস্য। তাঁর সহধর্মিণী ডা. রিফাত আক্তার মিশু ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন চিকিৎসক এবং বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
গচিহাটা ক্লাব লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, ডা. শাহ্ আনিসুর রহমান রানার মতো একজন সৎ, মেধাবী, ধর্মপ্রাণ ও মানবিক ব্যক্তিত্বকে নতুন সদস্য ও প্রকল্পের অংশীদার হিসেবে পেয়ে ক্লাব পরিবার গর্বিত। তাঁর প্রজ্ঞা, সততা ও সমাজসেবামূলক মানসিকতা ক্লাবের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করা হয়।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭