1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
যশোরস্থ বারবাজার সমিতির আহ্বায়ক কমিটি গঠন যশোর শহরে বিএনপি নেতা আলমগীর খুন রহস্য জটে কুলিয়ারচরের দুই বিদ্যালয়ে চালু হলো দুর্নীতিমুক্ত চর্চার ‘সততা স্টোর’ জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহত তালিকা পুন যাচাইয়ে যশোরে নতুন কমিটিগঠন নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার অবসরজনিত বিদায় সংবর্ধনা। কটিয়াদীতে মৃত বিএনপি নেতার বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করতে জামায়াতের সেলাই মেশিন উপহার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দির চাপে পুরোনো কারাগারে ফিরল প্রাণ, মাদক মামলার আসামিদের জন্য বিশেষ ব্যবস্থা অসুস্থ ওয়ার্ড সেক্রেটারি অহিদ মিয়ার খোঁজখবর নিতে বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ

যশোরস্থ বারবাজার সমিতির আহ্বায়ক কমিটি গঠন

মালিকুজ্জামান কাকা
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View
11

মালিকুজ্জামান কাকা
যশোরস্থ বারবাজার (শহর মোহাম্মাদাবাদ) সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ডা. মো. শাহাবুদ্দিনকে আহ্বায়ক, ডা. মো. ইমদাদুল হক ও মো. শফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আসাদুজ্জামানকে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।।
একই সঙ্গে আগামী ১৬ অক্টোবর বারবাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঐতিহাসিক বারবাজার অঞ্চলের মানুষের কল্যাণে সামাজিক, মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনায় এই সমিতির আত্মপ্রকাশ।
যশোর উপশহর মহিলা ডিগ্রি কলেজে সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ও বিশিষ্ট চিকিৎসক ডা. মো. ইমদাদুল হক।
এ সভায় বারবাজার অঞ্চলের অবহেলিত শিক্ষার্থী, যুবসমাজ ও বয়স্ক মানুষের জন্য শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তামূলক কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ঐতিহাসিক বারবাজার অঞ্চলের ভৌগোলিক পরিধি বিবেচনায় কাষ্ঠভাঙ্গা, রাখালগাছি, মালিয়াট ও হৈবতপুর ইউনিয়নকে সমিতির আওতাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বারবাজার অঞ্চলের স্থায়ী বাসিন্দা, বর্তমানে যশোর শহরে বসবাসরত ব্যক্তিদের সমিতির সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ডা. মো. শাহাবুদ্দিনকে আহ্বায়ক, ডা. মো. ইমদাদুল হক ও মো. শফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আসাদুজ্জামানকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম সদস্য সচিব হয়েছেন সোলায়মান হোসেন সোহেল ও মো. তরিকুল ইসলাম।কমিটির সদস্যরা হলেন, মো. আমিনুর রহমান, মো. আবু বক্কর সিদ্দিক, মো. সাইদুর রহমান পান্নু, মো. জাহাঙ্গীর হোসেন ও মো. জহুরুল ইসলাম।সমিতির কার্যক্রম সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হয়েছেন ডা. মো. শাহাবুদ্দিন। অন্য সদস্যরা হলেন মো. শফিকুল ইসলাম, আব্দুর রহমান, আজমল হুদা সুমন ও রফিকুল ইসলাম টুটুল।সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক বারবাজারের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় এই সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য যশোরে বসবাসরত বারবাজার অঞ্চলের সব শ্রেণি-পেশার মানুষকে সমিতির সঙ্গে সম্পৃক্ত হয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026