1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৪:০৯|
Title :
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষক “মোহাম্মাদ আলতাফ হোসেন উজ্জ্বল” কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত পোরশায় অসুস্থ ও অসহায়দের মাঝে সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ। ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত কাউখালীতে বিশেষ অভিযানে গাছসহ মাদক ব্যবসায়ী আটক ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ। ওসি জায়েদ নুরের নেতৃত্বে অভিযানে ০৫টি সাজাসহ ০৭টি পরোয়ানাভূক্ত ০১জন আসামী গ্রেফতার পোরশায় সার মোকাবিলায় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সাথে মতবিনিময় বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ।

রাঙ্গাবালী আদালত প্রাঙ্গণে সাংবাদিককে বাধা ও হুমকির অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ২০, ২০২৬,
  • 12 Time View
22

ইমরান পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গিয়ে বাধা, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকির শিকার হওয়ার অভিযোগ করেছেন গ্রীন টিভির সাংবাদিক মো. প্রিন্স মাহমুদ। এ ঘটনায় তিনি রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সম্প্রতি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে সাজাপ্রাপ্ত আসামিদের বিষয়ে তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলেন সাংবাদিক প্রিন্স মাহমুদ। এ সময় আসামিপক্ষের কয়েকজন ব্যক্তি তার সংবাদ সংগ্রহ কার্যক্রমে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোস্তাফিজুর রহমান মলিন, সামিম, সোহেলসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন। তারা সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং একপর্যায়ে তার হাতে থাকা ক্যামেরা সরিয়ে দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।
এছাড়া সাংবাদিকের সঙ্গে অশোভন, অপমানজনক ও অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের তথ্য সংগ্রহ বা সংবাদ প্রকাশ করলে বিভিন্ন ধরনের ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর সাংবাদিক মো. প্রিন্স মাহমুদ নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন বলে জানিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর- ৬৫২, সময় দুপুর ২টা ৩০ মিনিট।
এ বিষয়ে সাংবাদিক মহলের দাবি, সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা বা হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
উল্লেখ্য, জিডিতে বাদী হিসেবে বাহেরচর গ্রামের বাসিন্দা সাংবাদিক মো. প্রিন্স মাহমুদের নাম উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026