1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৪:১৩|
Title :
বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে বিএনপি নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বানঃ কালিয়াকৈরে আলোকিত পিচ্চি আব্বাস ১৮ মামলার আসামি গ্রেফতার দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান মনোহরদীতে ঐতিহ্যবাহী কাছিটান খেলায় দর্শকদের ঢল, বিজয়ী খোটমোড়া দল গোবিন্দগঞ্জ উপজেলায় ২-৩ বছরের এক কন্যা শিশু উদ্ধার স্বজনদের খোঁজে পুলিশ ঝালকাঠির কীর্ত্তিপাশায় কৃষকদলের মতবিনিময় সভা কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের

রাজশাহীর পদ্মার টি-বাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ, চলবে অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬,
  • 17 Time View
26

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পদ্মা নদীর তীরবর্তী টি-বাঁধ এলাকায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ ঘরবাড়ি, ক্লাব, দোকানপাট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা যায়, সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণকারীদের পূর্বেই নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ পাওয়ার পর কেউ কেউ স্বেচ্ছায় স্থাপনা অপসারণ করলেও অনেকেই তা করেননি। ফলে বৃহস্পতিবার (৯ জুলাই) অভিযান চালিয়ে টি-বাঁধ এলাকার বটতলা পর্যন্ত অবৈধ স্থাপনাগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, সরকারি জমি দখল করা আইনত দণ্ডনীয় অপরাধ। দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে পদ্মার টি-বাঁধ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছিল এবং জনসাধারণের চলাচল ও ব্যবহার ব্যাহত হচ্ছিল।
অভিযান চলাকালে অবশিষ্ট অবৈধ দোকান, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের দ্রুত নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তী পর্যায়ে সেগুলোও উচ্ছেদ করা হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জমি দখলমুক্ত করতে এবং টি-বাঁধ এলাকার সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026