1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫১ Time View
64

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ঘর মেরামতের কাজ করতে গিয়ে টিনের চালা থেকে পা ফসকে পড়ে সেন্টু হাওলাদার (৫৫) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাগড়ি জোড়া মসজিদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সেন্টু হাওলাদার উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মধ্য বাগড়ি মল্লিকবাড়ি গ্রামের মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগড়ি জোড়া মসজিদ সংলগ্ন এলাকায় লিটন হাওলাদারের পুরাতন কাঠের ঘর মেরামতের কাজ করছিলেন সেন্টু হাওলাদারসহ তিনজন শ্রমিক। কাজের একপর্যায়ে টিনের চালার ওপর থেকে হঠাৎ পা ফসকে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঠবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোরক সিকদার বলেন, খবর শুনে ঘটনা স্থানে গিয়ে দুর্ঘটনার বিষয়টি পুলিশকে অবহিত করি।
রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার সকাল ৯টায় জানাজা শেষে মধ্য বাগড়ি এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
‎মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ১৮ এপ্রিল ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026