1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৬:২৯|
Title :
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষক “মোহাম্মাদ আলতাফ হোসেন উজ্জ্বল” কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত পোরশায় অসুস্থ ও অসহায়দের মাঝে সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ। ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত কাউখালীতে বিশেষ অভিযানে গাছসহ মাদক ব্যবসায়ী আটক ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ। ওসি জায়েদ নুরের নেতৃত্বে অভিযানে ০৫টি সাজাসহ ০৭টি পরোয়ানাভূক্ত ০১জন আসামী গ্রেফতার পোরশায় সার মোকাবিলায় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সাথে মতবিনিময় বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ।

রৌমারীতে ১৫০ পিস ভারতীয় ইয়াবা, মদ ও গাঁজাসহ মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১১, ২০২৬,
  • 8 Time View
20

শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৫ নম্বর যাদুরচর ইউনিয়নের চর খেয়ারচর গ্রামে বিশেষ অভিযানে ১৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৯ বোতল ভারতীয় অফিসারস চয়েস মদ ও ৪০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) রাত প্রায় ১১টার দিকে রৌমারী থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৯ বোতল ভারতীয় অফিসারস চয়েস মদ এবং ৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটক ব্যক্তি হলেন, রৌমারী উপজেলার ৫ নম্বর যাদুরচর ইউনিয়নের চর খেয়ারচর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে হাফিজুর রহমান দুখু (৩৮)
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, “মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই।” এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026