1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:০৪|
Title :
নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খান খসরু নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ত্রিশালে দুই শ্রমিকের করুণ মৃত্যু হাটহাজারীতে ইটভাটার মালিক চাঁদা না দেওয়ায় গাড়িতে গুলি জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও লোহার রডের হামলার অভিযোগে,থানায় মামলা ঈশা খাঁ মোড়ে সড়ক দুর্ঘটনা দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, আহত ৬ ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী সাঘাটায় এলজিইডি’র রাস্তার কাজে শুভঙ্করের ফাঁকি

লায়ন সৈয়দ হারুনের ব্যতিক্রমী উদ্যোগ ঢালুয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় শুকরিয়া সম্মেলনে প্রযুক্তি সামগ্রী উপহার

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ২৯, ২০২৬,
  • 73 Time View
102

মোঃ আবদুল মোতালেব
জেলা প্রতিনিধি (নোয়াখালী)
সেনবাগে ঢালুয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় শুকরিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী ঢালুয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পাঠদানের অনুমতি লাভ করায় এক বর্ণাঢ্য “শুকরিয়া সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মে ২০২৬) বিকাল ৪টায় মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য জয়নুল আবেদীন ফারুক এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সৈয়দ হারুন এম.জে.এফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিয়াতুল মোদার্রেছিন (মাদ্রাসা শিক্ষক সমিতি) সেনবাগ উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মীর হোসেন চৌধুরী। আয়োজনে ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা অলী উল্যাহ।
অনুষ্ঠানে বক্তব্যকালে বিশেষ অতিথি লায়ন সৈয়দ হারুন এম.জে.এফ বলেন, শিক্ষার উন্নয়ন ও দ্বীনি শিক্ষার প্রসারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় সৈয়দ হারুন ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢালুয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় উপহার হিসেবে একটি অত্যাধুনিক ল্যাপটপ এবং স্ক্যানিং ও ফটোকপি সুবিধা সম্পন্ন একটি বিশেষায়িত প্রিন্টার মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
এছাড়াও, মাদ্রাসা কর্তৃপক্ষের অনুরোধে এবং শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে ২ লক্ষ টাকা অনুদানের বিনিময়ে উক্ত মাদ্রাসার একজন আজীবন দাতা সদস্য হিসেবে সম্পৃক্ত হওয়ার সম্মতি প্রদান করেন লায়ন সৈয়দ হারুন এম.জে.এফ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026