1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

লোহাগাড়া থানায় দেশিয় অস্ত্র সহ তিনজন কে গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৫৫ Time View
199

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুলিশের নিয়মিত চেকপোস্ট অভিযানে ধাওয়া শেষে দুইটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও দুটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে লোহাগাড়া থানাধীন চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে স্থাপিত পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মাঈন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালনকালে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দেন। কিন্তু চালক পুলিশের নির্দেশ অমান্য করে গাড়িটি দ্রুতগতিতে নিয়ে পালানোর চেষ্টা করে । পরে পুলিশ তাৎক্ষণিক ধাওয়া দিয়ে প্রায় ১৫ মিনিটের মধ্যে চুনতি সরকারি মহিলা কলেজ গেটের সামনে গাড়িটির গতিরোধ করতে সক্ষম হয়।
উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশি চালিয়ে পিছনের সিটের নিচে লুকিয়ে রাখা একটি শপিং ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো দুইটি দেশীয় তৈরি এলজি বন্দুক উদ্ধার করা হয় ।একই সঙ্গে অস্ত্র কেনাবেচার কাজে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহভাজন দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হোসাইন আহম্মেদ (৪২), কক্সবাজার জেলার মাতামুহুরী থানার মোহাম্মদ আয়াতুল্লাহ (২৭) এবংময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মো.আসাদুজ্জামান।
লোহাগাড়া থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও জব্দকৃত আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। স্যালুট জানাই লোহাগাড়া থানার প্রশাসনকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026